০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দোষী না হলে মুক্তি দিন’—প্রিজন ভ্যান থেকে সাবিনা আক্তার তুহিন

সাবিনা আক্তার তুহিন ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষে প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়ার সময় গণমাধ্যমের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেছেন, “আমরা যদি দোষী না হয়ে থাকি, তাহলে আমাদের মুক্তি দেওয়া হোক।”

সোমবার (৯ মার্চ) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংকে কেন্দ্র করে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত নতুন করে ১৫ এপ্রিল অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ করেন।

শুনানি শেষে প্রিজন ভ্যানে ওঠার সময় সাবিনা আক্তার তুহিন বলেন, তারা ন্যায়বিচার চান। তার দাবি, রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরতে পারছেন না এবং এখন পর্যন্ত তাদের জামিনও দেওয়া হয়নি।

মামলার নথি অনুযায়ী, এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনাসহ ২৫৯ জন পলাতক, আর সাবিনা আক্তার তুহিনসহ ২৭ জন বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জুম মিটিংয়ে একটি সংগঠন গঠন করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের কেউ কেউ গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার অঙ্গীকার করেন এবং এ লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। ওই বৈঠকে দেশ-বিদেশ থেকে ৫৭৭ জন অংশ নিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক গত ১৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
১৯১ Time View