০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বল্প আয়ের মানুষের জন্য বড় স্বস্তি: ফ্যামিলি কার্ড উদ্বোধন করতে বনানীতে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | বনানী

স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে রাজধানীর বনানীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) বর্ণাঢ্য এই কর্মসূচির উদ্বোধন করতে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান।

প্রথম ধাপে সুবিধা পাবেন ৩৭ হাজার পরিবার এই ঐতিহাসিক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে মাসিক ভাতার আওতায় আনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি সুবিধাভোগীদের হাতে টাকা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সহায়তা ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা সরকারি তথ্যমতে, এই পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং ইউনিয়নের ১৫টি ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে অত্যন্ত নিবিড়ভাবে তথ্য যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়, যার মধ্যে প্রথম ধাপে প্রায় সাড়ে ৩৭ হাজার পরিবার ভাতার সুবিধা পাচ্ছেন।

স্বচ্ছতায় বিশেষ নজর উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়ম সহ্য করা হবে না। সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ওয়ালেটে ভাতার টাকা পৌঁছে যাবে, যার সুফল ইতিমধ্যে কড়াইল বস্তির অনেক বাসিন্দা পেতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে দেশের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করার ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ Time View