০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় পদ্মা সেতু ও যমুনা সেতুতে একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার এবং টোল আদায়ের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

এই সময়ে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যেখানে ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে যমুনা সেতুতে চলতি বছর ১৮ মার্চ একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা ২০২৫ সালে ছিল ৪৮ হাজার ৩৬৮টি।

একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যেখানে আগের বছর ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

যানবাহনের চাপ বেড়েও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজটের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন সেতু ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দক্ষতা ও সক্ষমতারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
১৮ Time View