০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পাঁচ বছরের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ছিল, তা প্রথম সপ্তাহেই মওকুফ করা হয়েছে, যার ফলে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ২২ হাজার কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। তবে আগামী পাঁচ বছরে দেশের কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে ধাপে ধাপে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। এ লক্ষ্যে কোল্ডস্টোরেজ স্থাপনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপি সরকার সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশের উন্নয়ন ও পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কৃষিকে দেশের প্রধান পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে যুক্ত এবং বাকিরাও কোনো না কোনোভাবে এই খাতের ওপর নির্ভরশীল। তাই কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ১০টি সুবিধাসম্পন্ন ‘কৃষক কার্ড’ প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
১৪৯ Time View