০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজকে বাংলাদেশে আমরা পহেলা বৈশাখকে ধারণ করি : জামায়াত এমপি

বক্তব্য দেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম। ছবি : সংগৃহীত

সাইফুল আলম বলেছেন, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের নানা সংস্কৃতিকে ধারণ, লালন ও চর্চা করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, বিরোধ সৃষ্টি করে না—এটাই ইসলামের সৌন্দর্য। এই বৈশিষ্ট্যের কারণেই বিভিন্ন ভাষা, মত ও সংস্কৃতির মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

তিনি আরও বলেন, ইসলামের মূলনীতি তাওহীদ ও রিসালতের সঙ্গে সাংঘর্ষিক না হলে অন্যান্য সংস্কৃতিও গ্রহণযোগ্য। এ কারণেই মক্কা থেকে শুরু হয়ে ইসলামের বিস্তার বিশ্বের নানা প্রান্তে পৌঁছেছে।

এ সময় তিনি মনে করিয়ে দেন, মানুষের মঙ্গল-অমঙ্গলের নিয়ন্ত্রণ একমাত্র মহান আল্লাহর হাতে। পাশাপাশি পল্লীগীতি, ভাওয়াইয়া, জারি-সারি ও ভাটিয়ালির মতো লোকসংগীত আজও মানুষের মনে প্রাণ সঞ্চার করে বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:২৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৫১ Time View