০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস আলীর আত্মত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলী-র আত্মত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সিলেট নগরীর হযরত শাহজালাল মাজার-এ জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, মাজার প্রাঙ্গণে নিখোঁজ এম. ইলিয়াস আলী-র সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী বলেন, এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে। তিনি উল্লেখ করেন, ইলিয়াস আলীকে হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তবে তার পরিবারসহ সিলেটবাসী এখনো তার প্রত্যাবর্তনের আশায় রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তারেক রহমান-এর নেতৃত্বে দেশকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরে বাসিয়া নদীর পুনঃখনন কর্মসূচির উদ্বোধন হতে পারে, যা বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, বিএনপি সবসময় সিলেটবাসীর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অতীতে সংঘটিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যথাযথ তদন্তের মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং জনগণের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি। আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার প্রভাব কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
২৩২ Time View