০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকার হজ অফিসে পৌঁছেছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরসহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে। এগুলো প্যাকেটজাত করা হয়েছে এবং উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইটের উদ্বোধন করবেন তারেক রহমান।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে সৌদি আরবে যাবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
১১৮ Time View