০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিইউজের বাসস ইউনিট চিফ দিদার, ডেপুটি রাজিব

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট চিফ দিদারুল আলম দিদার ও ডেপুটি ইউনিট চিফ জি এম রাজিব হোসেন নির্বাচিত হয়েছেন।

ভোটারদের সরাসরি ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চিফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চিফ হিসেবে আগামী দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মানিকুল আজাদ পেয়েছেন ৬ ভোট। 

এ ছাড়া ডেপুটি ইউনিট চিফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে রাশিদা আফজালুন্নেসা পেয়েছেন ৩ ভোট।

ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধায়নে নির্বাচন পরিচালনা করেন ডিইউজের সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান।

নির্বাচনপূর্ব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। এ ছাড়া সভায় বক্তব্য দেন ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসসের সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, বাসসের সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোমিন হোসেন, ডিইউজের কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক।

নির্বাচনে উপস্থিত ছিলেন বাসসের বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, বাসসের প্রধান বার্তা সম্পাদক আখতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন-আল নাসিফ, উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও জুনান নাশিত, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৫৭ Time View