০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণ-অভ্যুত্থানের পর প্রথম বিদেশ সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসার জন্য আগামী ৯ মে তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন-এ রওনা হবেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে, চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে তার।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম বিদেশ সফর।
৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকবেন তার সহধর্মিণী রেবেকা সুলতানা, ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল।
লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার হৃদযন্ত্রের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।





















