০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
আবেদনে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন।
এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম নিশ্চিত করতে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।





















