০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও এর উপসর্গে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে দেশে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এই ১৭ শিশুর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ১৫ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ২৫৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

এ সময়ের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪১ হাজার ৭৯৩ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখানে হাম ও সন্দেহভাজন হামে ১৬১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টার হিসাবেও ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দেখা গেছে। মোট ১৭ মৃত্যুর মধ্যে ১২টিই এই বিভাগের।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:২৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৪৯ Time View