০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাটে সিসিটিভি ও জালনোট শনাক্তে বিশেষ ব্যবস্থা

ঈদুল আজহায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি র‍্যাব, পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র হটলাইন সেবাও সচল রাখা হবে।

এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টি হাট বসবে। হাটগুলোতে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা, জালনোট শনাক্তে ব্যাংক বুথ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। প্রয়োজনে অঙ্গীভূত আনসার সদস্যও নিয়োগ দেওয়া হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। একই সঙ্গে চামড়া পাচার ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সারাদেশে প্রচারণা চালানো হবে এবং প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা ব্যয়ে বিনামূল্যে লবণ সরবরাহের অনুমোদন দিয়েছেন।

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের গর্ত দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের এসব উদ্যোগের ফলে দেশবাসী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
১৬৬ Time View