০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শেষ দিনের ভোট চলছে

দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের শেষ দিনের ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রথম দিনে ভোট দিয়েছেন ১ হাজার ৭৭১ জন আইনজীবী।

নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিয়েছে। এগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল এবং এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল।

বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে আবদুল বাতেন ও সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার রয়েছেন।

এনসিপি সমর্থিতরা আংশিক প্যানেল দিয়েছে। এছাড়া কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ না নেওয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকার সমর্থক ও বিরোধী দল সমর্থিত প্যানেলের মধ্যে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
২৯ Time View