০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনাকে মনে রাখবে বাংলাদেশ: ফারুকী

অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, “যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।”

তিনি আরও লেখেন, কারিনার বুদ্ধিদীপ্ত কথাবার্তা, প্রাণবন্ত উপস্থিতি এবং একসঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে তার। ‘৩৬-২৪-৩৬’ নাটকের কাজের সময়কার স্মৃতিচারণ করে ফারুকী বলেন, প্রথম দিন কারিনা তাদের বাসায় এসে জানিয়েছিলেন তিনি ফারুকী ও তিশার ভক্ত। জবাবে তারা বলেছিলেন, তারাও কারিনার ভক্ত। তখন লজ্জা পেয়ে হেসেছিলেন কারিনা।

ফারুকী লেখেন, “মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম।”

শেষে তিনি কারিনার আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, “আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা।” একই সঙ্গে মৃত্যু নিয়ে বিদ্রূপকারীদেরও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩০ Time View