০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু,

শাহজালাল বিমানবন্দরে চালু ফ্রি ওয়াই-ফাই, একসঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৩৭ হাজার যাত্রী

বেঙ্গল আই প্রতিবেদন

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সেবা। এর ফলে এখন থেকে একসঙ্গে প্রায় ৩৭ হাজার ৫০০ যাত্রী বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুর ২টায় এ সেবার উদ্বোধন করেন আফরোজা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবেই বিমানবন্দরে আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি দ্রুত থার্ড টার্মিনাল চালুর আশাবাদও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, নতুন এই ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে একই সময়ে ৩৭ হাজারের বেশি যাত্রী ইন্টারনেট সুবিধা পাবেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে এই নেটওয়ার্ক। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনালসহ কার পার্কিং এলাকা।

উন্নতমানের এই নেটওয়ার্ক অবকাঠামোতে স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্টে একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

এর আগে গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এ সেবা ব্যবহার করেছেন এবং মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
১২৯ Time View