০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসে আসছে ১০০ নতুন অ্যাম্বুলেন্স

দেশজুড়ে অগ্নি ও দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার ঢাকার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬’, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে জনসংখ্যা ও নগরায়ণের তুলনায় এই সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা ও পানিতে উদ্ধার অভিযান আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।

ফায়ার সার্ভিসকে ‘গতি, সেবা ও ত্যাগের প্রতীক’ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও দুর্যোগে বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করছেন।

মন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি করতে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জের গজারিয়ায় আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২৬৬ জন আহত ও ১ হাজার ৩৮ জন নিহত ব্যক্তিকে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৩:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২৮ Time View