০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ক্ষমতাসম্পন্ন ৪৬ লাখ মানুষের কল্যাণে কাজ করছে সরকার

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে অনলাইন রেজিস্ট্রেশন অনুযায়ী ৪৬ লাখের বেশি বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশু রয়েছে। তাদের সম্পদে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী ‘স্পেশাল এবিলিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হিউম্যান কেয়ার বাংলাদেশের আয়োজনে এবং ট্রোপ ইভেন্টস ও জিআইইটি ইন্সটিটিউটের সহযোগিতায় এই সামিট অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও খেলাধুলার সুযোগ বাড়াতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে তাদের বোঝা মনে না করে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের প্রত্যেকেরই আলাদা প্রতিভা রয়েছে। সঠিক সুযোগ ও প্রশিক্ষণ পেলে তারা দ্রুত সফল হতে পারে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অংশগ্রহণে সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষরাও দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

‘অ্যা সেলিব্রেশন অব হিউম্যান পটেনশিয়াল’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে বিভিন্ন খাতে বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও ভুল ধারণা ভাঙা নিয়ে বিশেষ প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
১৯ Time View