০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ধানমন্ডি-৩২ এলাকা থেকে ২৩ জন আটক

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগর এলাকা থেকে আরও ৬ জনকে আটক করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন।

“ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন”

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন,

“গ্রেপ্তার নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কর্মসূচির পরিকল্পনা

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের পরিকল্পনা করছিলেন।

তিনি বলেন,

“শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৪২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৮৪ Time View