০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুইক রেন্টালের নামে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের নামে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “আওয়ামী লীগ সরকার দেশে মহালুটপাট চালিয়েছে। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে এসব অনিয়ম ও দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।”

মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ খাতে সরকারের নতুন পরিকল্পনা ও রূপপুর প্রকল্প

বিদ্যুৎ খাতে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এখন সৌরবিদ্যুতের দিকে জোর দিচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।”

জনগণকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিদ্যুতে সক্ষমতা অর্জন করতে হলে জনগণকে আরও সচেতন হতে হবে। আপনারা ঘরের চালে বা ছাদে যে যেখানে পারেন ছোট ছোট করে সৌরবিদ্যুৎ প্যানেল বসান। সবকিছু সরকারের ওপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পও হাতে নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে।”

নরসিংদীর উন্নয়ন ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, নরসিংদী জেলাকে নিয়ে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে মনোহরদী ও বেলাবো উপজেলার এক ইঞ্চি রাস্তাও কাঁচা থাকবে না।

স্বাস্থ্য খাতে দেশব্যাপী বড় নিয়োগের কথা পুনর্ব্যক্ত করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আগামী জুলাই মাসে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজারই থাকবেন নারী স্বাস্থ্যকর্মী।”

উপস্থিত ছিলেন যাঁরা

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এই মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ
  • উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব
  • বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল
  • স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
৩৫ Time View