০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না, ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই’: ডেপুটি স্পিকার

বেঙ্গল আই ডেস্ক | নেত্রকোনা সততা ও ন্যায়পরায়ণতার পথে চলে দেশে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, “আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রীয় যেসব সুযোগ-সুবিধা পেয়েছি, তার একটি টাকাও আমার জানামতে অপব্যবহার হয়নি। আমি যত দিন আপনাদের এমপি হিসেবে দায়িত্ব পালন করব, তত দিন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না।”

শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা আল-জামিআতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও এক মাসে ৩ শপথ

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, “রাজনীতির পথ সব সময় সহজ ছিল না। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হতে পারিনি। ২০১৪ সালে নির্বাচন করিনি। ২০১৮ সালে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাইনি। ২০২৪ সালেও নির্বাচন করিনি। দীর্ঘ সময় অপেক্ষা, ধৈর্য ও সংগ্রামের পর ২০২৬ সালের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি।”

অনেকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবুরে মেওয়া ফলে। আল্লাহ জানেন মানুষের অন্তর এবং কে কোন উদ্দেশ্যে কাজ করে। সেই কারণেই হয়তো ধৈর্য, সততা ও ন্যায়পরায়ণতার পুরস্কার এক সঙ্গে দিয়েছেন।”

নির্বাচিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ১২ মার্চ ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন তিনি। এর মধ্যেই প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। এক মাসের মধ্যে তিনটি শপথ নেওয়ার এই বিরল সুযোগকে তিনি নিজের ব্যক্তিগত অর্জন নয়, বরং আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার ফল বলে আখ্যায়িত করেন।

শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “জীবনে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও সঠিক আদর্শ অনুসরণ করতে হবে। আজ তোমাদের সামনে অনেক অনুপ্রেরণার মানুষ রয়েছেন। এই প্রতিষ্ঠানেরই একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে কাস্টমস বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। এমন সফল মানুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।”

বৈষম্যহীন জনপদ গঠন ও লুটেরাদের বিচারের দাবি

কলমাকান্দা ও দুর্গাপুরকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “এখানে হিংসা-বিদ্বেষ, প্রতিশোধ বা রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমরা ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গড়ে তুলতে চাই।”

দেশের অর্থনীতি ও সুশাসন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ যারা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, তাদের বিচার হওয়া প্রয়োজন। ভবিষ্যতে যেন কেউ জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরা

মাদ্রাসার অধ্যাপক মো. আবুল হাসেমের সভাপতিত্বে এবং এনামুল হক তালুকদার ও মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু।
  • জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান।
  • কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।
  • এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।
  • উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া।

অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
৬৭ Time View