০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, তদন্তের আহ্বান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় সংসদ

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় গণমাধ্যম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্টের সূত্র ধরে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি এসব দুর্নীতির তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।

‘যমুনার অন্দরে-কিনারে হওয়া’ দুর্নীতির তদন্ত দাবি

সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে ইঙ্গিত করে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তিনি বলেন:

“অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে হওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ দিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

টিআইবি রিপোর্ট ও ‘জুলাই সনদ’ প্রসঙ্গ

নিজের বক্তব্যের সপক্ষে টিআইবির সাম্প্রতিক এক প্রতিবেদনের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “টিআইবি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে—যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে ‘সর্বোচ্চ দুর্নীতি হয়েছে’। এসব কথা আমি নিজে থেকে বলছি না, গণমাধ্যম তা বলেছে।”

দেশের নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, “এই একটি অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ, এ জন্যই নির্বাচন ও জাতীয় স্বার্থে আমরা ‘জুলাই সনদে’ সই করেছি।”

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:২৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
৫১ Time View