০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় গোপন বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের ৬ নেতা, অতঃপর…

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ছয় নেতা-কর্মী

আটকরা হলেন—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গোপন বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছিল

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, আটক ব্যক্তিরা আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে রেস্তোরাঁয় বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে আলোচনা করছিলেন।

পুলিশের অভিযান, পালিয়ে যায় অন্যরা

বৈঠক চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্য নেতা-কর্মীরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
৪৮ Time View