০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন এসব খাত পুনর্গঠনের পালা এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন দেশে প্রথমবারের মতো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

একনজরে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রাম

বিষয়তথ্য
কর্মসূচিএসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রাম
উদ্বোধনপ্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রামের সংখ্যা৩টি
নাফানগরবোচাগঞ্জ, দিনাজপুর
পানখালীদাকোপ, খুলনা
মিতিংগাছড়িকাপ্তাই, রাঙামাটি

‘এখন পুনর্গঠনের পালা’

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের সব ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এখন এসব খাত পুনর্গঠন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। দেশ পুনর্গঠনের এই যাত্রায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ভূমিকা গুরুত্বপূর্ণ।

‘একটি মন্ত্রণালয়ের পক্ষে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়’

তারেক রহমান বলেন, কোনো একটি মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এককভাবে এসডিজির লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

‘কাউকে পেছনে ফেলে নয়’—এসডিজির এই মূলনীতির সঙ্গে সরকারের জননীতির মিল রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ নিশ্চিত করতে সরকারের নীতি হলো ‘সবার জন্য বাংলাদেশ’।

প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে গুরুত্ব

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের মাধ্যমে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল তৈরি করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে। একইভাবে সাস্টেইন্যাবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নেও বাংলাদেশ যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:৩৫:১১ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
৪৬০ Time View