০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়েছে এবং বহু মানুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের জনগণ ব্যাপক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন।

ইফতার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
৬২ Time View