০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক ঘুমের ওষুধ সেবন, হাসপাতালে ভর্তি মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু একাধিক ঘুমের ট্যাবলেট সেবনের পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাসপাতালের একটি টিকিটে রোগীর নাম হিসেবে মেঘমল্লার বসুর নাম দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
২১ Time View