০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের নেতিবাচক সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতে সংসদে যে নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হবে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় নতুন সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদের রীতি-নীতি ও প্রচলিত প্রথা নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী গণতন্ত্র চর্চাকারী বিভিন্ন দেশের সংসদীয় কার্যক্রম ও চর্চা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে সংসদের অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং মানুষ বলবে—এমন সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচকতা ছিল, সেগুলো দূর করে ইতিবাচক সংসদীয় পরিবেশ গড়ে তোলা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নতুন সংসদ সদস্যরা তাদের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। তাদের মধ্যে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো সংসদীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন। একটি শিশুর মতো সতেজ পরিবেশে তারা সংসদীয় চর্চা শিখবেন বলেও তিনি মন্তব্য করেন।

জনপ্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য দুই দিনব্যাপী এই কর্মশালায় সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের।

বিএনপি সূত্র জানায়, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা সংসদীয় দায়িত্ব, মন্ত্রণালয় পরিচালনা ও সংসদীয় রেওয়াজ সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৫৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৩৪ Time View