০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাগেজে এয়ারগান ও শুল্কযোগ্য পণ্য, বিমানবন্দরে যাত্রী আটক

বেঙ্গল আই টিভি শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

দুবাই থেকে দেশে ফেরার সময় এক যাত্রীর লাগেজ থেকে গ্যাসচালিত অত্যাধুনিক এয়ারগান ও বিপুল পরিমাণ শুল্কযোগ্য পণ্য উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নূর হোসেন নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে দুবাই থেকে আসা একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। আগে থেকেই পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়।

তল্লাশিতে দেখা যায়, গ্যাসচালিত এয়ারগানটি ভেঙে সাইকেলের যন্ত্রাংশের ভেতরে লুকিয়ে আনা হয়েছিল, যাতে স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে। এছাড়া তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১০ কার্টন সিগারেট, পাঁচ কেজি খাদ্যপণ্য ও দুই লিটার পারফিউম জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর হোসেন জানিয়েছেন, ১০ হাজার টাকার বিনিময়ে তিনি এসব পণ্য বহন করছিলেন। অধিকতর তদন্তের জন্য তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অস্ত্র ও শুল্ক ফাঁকির বিষয়টি পৃথকভাবে তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
২৩ Time View