০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের সেবায় আন্তরিক হওয়ার আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের মাতা-পিতার মতো আন্তরিকতা ও সম্মানের সঙ্গে খেদমত করতে হবে। তিনি বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান—তাদের সেবা করার সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্য ও মর্যাদার বিষয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণটির আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী হজ গাইডদের উদ্দেশে বলেন, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে হজযাত্রীদের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি আরও বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট রাখতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা না দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বর্তমান সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, সাবলীল ও মসৃণ করতে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি—উভয় পর্যায়ের হজযাত্রীদের মধ্যে সর্বোত্তম সেবা প্রদানকারী তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী গাইডকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) মো. লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
১৪৯ Time View