০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে গেলেন ডা. রফিকুল ইসলাম

বেঙ্গল আই টিভি | রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৯ পিএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমান-কে দেখতে গেছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর, শরীরব্যথা ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন সেলিনা রহমান। পরে পায়ে তীব্র ব্যথা অনুভব করলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার সমস্যা—ডিপ ভেইন থ্রম্বসিস (DVT)—ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

শুরুতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসায় বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে ডা. রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সেলিনা রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
২২ Time View