০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাসস | রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করা হবে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদ অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা হয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ১২ মার্চ তারিখ চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন।

তিনি আরও জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রমও শুরু হবে।

রাজধানীর আদাবরে একটি কার্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:৪২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
২৭ Time View