০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে পরিবর্তন আনা হয়েছে। এ পদ থেকে এডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

আমিনুল ইসলাম দীর্ঘ সময় ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও তিনি পরিচিত।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর সারা দেশে মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনার বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এডভোকেট তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১৭ Time View