০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রা স্বস্তিদায়ক করতে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেলওয়ে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

অগ্রিম ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার

অগ্রিম টিকিট বিক্রির তারিখযাত্রার তারিখফিরতি টিকিট বিক্রির তারিখফেরার তারিখ
০৩ মার্চ ২০২৬১৩ মার্চ ২০২৬১৩ মার্চ ২০২৬২৩ মার্চ ২০২৬
০৪ মার্চ ২০২৬১৪ মার্চ ২০২৬১৪ মার্চ ২০২৬২৪ মার্চ ২০২৬
০৫ মার্চ ২০২৬১৫ মার্চ ২০২৬১৫ মার্চ ২০২৬২৫ মার্চ ২০২৬
০৬ মার্চ ২০২৬১৬ মার্চ ২০২৬১৬ মার্চ ২০২৬২৬ মার্চ ২০২৬
০৭ মার্চ ২০২৬১৭ মার্চ ২০২৬১৭ মার্চ ২০২৬২৭ মার্চ ২০২৬
০৮ মার্চ ২০২৬১৮ মার্চ ২০২৬১৮ মার্চ ২০২৬২৮ মার্চ ২০২৬
০৯ মার্চ ২০২৬১৯ মার্চ ২০২৬১৯ মার্চ ২০২৬২৯ মার্চ ২০২৬

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
৪০ Time View