ঈদযাত্রায় ট্রেনের টিকিট বিক্রি সূচি প্রকাশ
ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে অগ্রিম প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
অগ্রিম (ঈদের আগে যাওয়ার) টিকিট বিক্রি সূচি
- ৩ মার্চ ➜ ১৩ মার্চের যাত্রা
- ৪ মার্চ ➜ ১৪ মার্চের যাত্রা
- ৫ মার্চ ➜ ১৫ মার্চের যাত্রা
- ৬ মার্চ ➜ ১৬ মার্চের যাত্রা
- ৭ মার্চ ➜ ১৭ মার্চের যাত্রা
- ৮ মার্চ ➜ ১৮ মার্চের যাত্রা
- ৯ মার্চ ➜ ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে।
ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে
ফিরতি (ঈদের পর) টিকিট বিক্রি সূচি
- ১৩ মার্চ ➜ ২৩ মার্চের যাত্রা
- ১৪ মার্চ ➜ ২৪ মার্চের যাত্রা
- ১৫ মার্চ ➜ ২৫ মার্চের যাত্রা
- ১৬ মার্চ ➜ ২৬ মার্চের যাত্রা
- ১৭ মার্চ ➜ ২৭ মার্চের যাত্রা
- ১৮ মার্চ ➜ ২৮ মার্চের যাত্রা
- ১৯ মার্চ ➜ ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন।
এদিকে, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রার দিন (উচ্চ শ্রেণী ব্যতীত) মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।





















