০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ ও ন্যায়ভিত্তিক বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শহীদ পরিবারের স্বজনরাও সেখানে অংশ নেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি বিশ্ব পরিসরেও একটি নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত। ঘটনার পেছনের উদ্দেশ্য অনুসন্ধানে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছিল, তবে সেই তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

সালাহউদ্দিন আহমদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় কমিশন গঠন করা হয়েছিল এবং তার প্রতিবেদন পাওয়া গেছে। কিন্তু সেই সময় প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, নতুন করে তদন্ত কমিশন গঠনের পরিকল্পনা নেই। পূর্বে গঠিত কমিশন যথাযথ ব্যক্তিদের নিয়েই করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ রয়েছে এবং বর্তমানে বিচারাধীন যে মামলাগুলো আছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া শেষ করা হবে। অন্যান্য সুপারিশও ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ পরিবারের সদস্যদের আশ্বস্ত করতে চাই—পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। তিনি আরও উল্লেখ করেন, এ হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল এবং এমন কাজ তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৫৫ Time View