০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের ৭ নেত্রী ও চালক আটক

ঢাকার ধানমন্ডি এলাকায় হঠাৎ বের হওয়া একটি মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী এবং তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে প্রায় ২০-২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

এ সময় ধানমন্ডি মডেল থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। সেখান থেকে মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। অন্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গাড়ির চালককেও আটক করা হয়েছে।

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
২৩ Time View