০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা সহজীকরণে ভারতের আশ্বাস; আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

সীমান্ত হত্যা ও নিরাপত্তা ইস্যু: বৈঠকের আলোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা স্পষ্ট বলেছি, সীমান্ত হত্যা যেন আর না ঘটে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে নিয়মিত সমন্বয় সভা করার ওপর জোর দেওয়া হয়েছে। ভারত এ বিষয়ে তাদের আন্তরিকতার কথা জানিয়েছে এবং তাদের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে।”

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ: ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে দীর্ঘদিনের জটিলতা প্রসঙ্গে মন্ত্রী জানান, বিগত সময়ে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়ায় কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করা সম্ভব হয়নি। তবে ভারতীয় হাইকমিশনার আশ্বস্ত করেছেন যে, তারা ধারাবাহিকভাবে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও মর্যাদা: সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আমরা পারস্পরিক মর্যাদা, সার্বভৌম সমতা এবং দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই। প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বহাল থাকবে বলে আমরা আশাবাদী।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি: দেশের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগের চেয়ে বেশি তৎপর রয়েছে এবং পরিস্থিতির আরও স্থায়ী উন্নতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:১৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৩২ Time View