৫ জেলার ডিসি প্রত্যাহার
সরকার পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা হলেন:
১. মোহাম্মদ আলম হোসেন — জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর
২. কাজী মো. সাইমুজ্জামান — জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়
৩. মো. ইকবাল হোসেন — জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া
৪. মো. সাইফুল রহমান — জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা
৫. মো. শাহাদাত হোসেন মাসুদ — জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ
উল্লেখ্য, প্রত্যাহারের পর তাদের নতুন দায়িত্ব সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।





















