০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির ১৪ সদস্যের কমিটি গঠন

জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে ১৪ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে এনসিপি।

জুলাই গণহত্যা ও গুমের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার প্রক্রিয়া নিশ্চিত ও তদারকির লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ–কে। উপপ্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি সংশ্লিষ্ট বিচার কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
১১৫ Time View