০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ দাবি এক কোটি টাকা

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) তার স্ত্রী রেশমা খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অপহৃত জাহাঙ্গীর আলম শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকায় পরিবারসহ বসবাস করেন। শহরের শংকরপুরে সরকারি ভেটেরিনারি হাসপাতালের সামনে ‘আরআর মেডিকেল’ নামে তার একটি ভেটেরিনারি ওষুধের দোকান রয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে আসা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। একই সময়ে তার মোটরসাইকেলটিও নিয়ে যায় অপরিচিত দুজন।

রেশমা খাতুন জানান, রাত ১০টার দিকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে কল আসে। ফোনে জাহাঙ্গীর বলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং মুক্তির জন্য এক কোটি টাকা দিতে হবে, নইলে তাকে হত্যা করা হবে। এরপরই ফোনটি বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে বলে তাদের সন্দেহ। দোকান সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে পূর্বেও তার স্বামীকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং দ্রুত উদ্ধার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:৪৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৩৩ Time View