০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে বাধ্য করবেন না: নাহিদ

কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তবে এমন উদ্যোগ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গণভোটের গণরায়কে যদি আদালতে নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদেরও রাজপথে নামতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। আমাদের সে অবস্থায় যেতে বাধ্য করবেন না।”

তিনি আরও বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তার ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের সিদ্ধান্তকে আদালতের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করার আহ্বানও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও শহীদ হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে পাঠাতে হবে। এর আগে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতারাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৪৮ Time View