০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কি ঘটেছিলো শিশু ইরার সঙ্গে, জানালো পুলিশ 

চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যাকাণ্ডে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) বাবু শেখকে গ্রেফতারের পর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান।  

পুলিশ সুপার জানান, গত ১ মার্চ সকাল সাড়ে ১০টায় সাত বছরের শিশু জান্নাতুল নিসা ইরাকে চকলেটের লোভ দেখিয়ে হাত ধরে সীতাকুণ্ড ইকোপার্কে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। পরে গলাকাটা অবস্থায় একাই হেঁটে পার্ক থেকে বেরিয়ে আসে শিশুটি। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইরা।

চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর চট্টগ্রামের পুলিশ সুপার জানালেন, কুমিরার বাসিন্দা রিকশাচালক মনির হোসেনের সঙ্গে প্রতিবেশী বাবু শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে, তার শিশুকন্যাকে হত্যার উদ্দেশে চকলেটের লোভ দেখিয়ে ইকোপার্কের পাহাড়ে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় বাবু।

ঘটনার পর তদন্তে নামে পুলিশ। বাসা থেকে ঘটনাস্থল পর্যন্ত বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিরা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে চকলেটের খোসাসহ আলামত উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৫৫ Time View