০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পল কাপুর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম নেতাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

সফরের শেষ দিনে পল কাপুরের ব্যস্ত সূচি রয়েছে। সমাধি পরিদর্শনের পর বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে আজ রাতেই পল কাপুরের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে গত মঙ্গলবার (৩ মার্চ) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান পল কাপুর। ট্রাম্প প্রশাসনের নতুন মেয়াদে বাংলাদেশে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম সফর, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সফরকালে তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে দু’দেশের ভবিষ্যৎ কর্মপন্থা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:২২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২৪ Time View