০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান

ঢাকা: আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের পিতা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে দেশবাসীকে এই শোক সংবাদটি জানান। পোস্টে তিনি লিখেন, “আমার বাবা আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন।”

পিতার মৃত্যুতে তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। আব্দুল লতিফের মৃত্যুতে আমজনতার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন আব্দুল লতিফ। তার জানাজা ও দাফন প্রক্রিয়া গ্রামের বাড়িতে সম্পন্ন হবে বলে প্রাথমিক সিদ্ধান্তে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৫৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৪০ Time View