আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
আগামীকাল থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম ধাপে দেশের বিভিন্ন বিভাগ ও নির্বাচিত এলাকায় এই কার্যক্রম চালু করা হবে। নিচে এলাকাগুলো এক নজরে তুলে ধরা হলো—
১. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
বনানী এলাকা – কড়াইল বস্তি, সাততলা বস্তি ও ভাষানটেক বস্তি।
২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
মিরপুর এলাকা – অলিমিয়ারটেক ও বাগানবাড়ী বস্তি।
৩. রাজবাড়ী জেলা
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়ন।
৪. চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা
৫. ব্রাহ্মণবাড়িয়া জেলা
বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌরসভা।
৬. বান্দরবান জেলা
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন।
৭. খুলনা সিটি কর্পোরেশন
খালিশপুর থানা এলাকা।
৮. ভোলা জেলা
চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়ন।
৯. সুনামগঞ্জ জেলা
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন।
১০. কিশোরগঞ্জ জেলা
ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন।
১১. বগুড়া জেলা
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন।
১২. নাটোর জেলা
লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন।
১৩. ঠাকুরগাঁও জেলা
ঠাকুরগাঁও সদর উপজেলার রহমানপুর ইউনিয়ন।
১৪. দিনাজপুর জেলা
নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন।
সরকার জানিয়েছে, পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ধীরে ধীরে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ সম্প্রসারণ করা হবে।





















