০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের উদ্যোগ, কাল পর্যালোচনা সভা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশের জন্য ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে সভা আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ৪ হাজার এসআই (গ্রেড-১০, নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হবে।

সকাল ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে (ভবন-৮, কক্ষ-২০৮, তৃতীয় তলা) সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকট দূর করার উদ্যোগ নেন। গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশ দেন তিনি। সেই ধারাবাহিকতায় কনস্টেবলের শূন্য পদ দ্রুত পূরণেরও নির্দেশ দেওয়া হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগের ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যে কনস্টেবল ও সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন কার্যক্রমও শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৬১ Time View