শিক্ষার্থীরা পাবে ফ্রি ওয়াই-ফাই সুবিধা
সোমবার রাজধানীতে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা এবং বাস্তব দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ জোরদার করা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মাধ্যমিক স্তর থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ধাপে ধাপে মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।


























