০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-এমপিদের কথা ও চাল-চলনে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | জাতীয় সংসদ ভবন

মন্ত্রী এবং দলীয় সংসদ সদস্যদের ব্যক্তিগত চাল-চলন, আচরণ এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ মার্জিত ও সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এই পরামর্শ ও দিকনির্দেশনা দেন। বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভাটি শেষ হয় দুপুর ১টায়। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

দায়িত্বের বাইরে মন্তব্য নয় সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে মন্ত্রী ও সংসদ সদস্যদের অত্যন্ত সচেতন থাকার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, যার যা দায়িত্ব, তার বাইরে যেন কেউ অহেতুক বা বিতর্কিত কোনো মন্তব্য না করেন। জনগণের কাছে সরকারের ভাবমূর্তি বজায় রাখাই এখন মূল লক্ষ্য।

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির পরিচয় নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সফল সূচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলেছিল। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা সাধারণ মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে আসল বিএনপি, যে বিএনপিকে মানুষ দেখতে চায়।”

আসন্ন কর্মসূচি: খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধ সভায় প্রধানমন্ত্রী সামনের দিনগুলোর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে নতুন করে ‘খাল খনন কর্মসূচি’ শুরু করা হবে। এছাড়া আসন্ন ডেঙ্গু মৌসুমের কথা মাথায় রেখে এখন থেকেই নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সংসদ সদস্যদের নির্দেশ দেন তিনি।

জুলাই জাতীয় সনদ ও জনকল্যাণ প্রধানমন্ত্রী জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ তুলে বলেন, এই সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ বা দ্বিমত থাকলেও সরকার জনস্বার্থে যা যা বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

সভায় স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
১৮২ Time View