০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা আব্বাস; দেশবাসীর কাছে দোয়া চাইলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

অসুস্থতার কারণ পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। দীর্ঘ সময় তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর শারীরিক অবস্থার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসের সুচিকিৎসার জন্য চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের আন্তরিক দোয়া কামনা করেছেন।

বর্তমানে মির্জা আব্বাস এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
৩৭৮ Time View