০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
সরকার বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মো. ইউসুফ মোল্লা।
নিয়োগকৃত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।





















