০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের কিছু হলে ৮০ শতাংশ দায়ী থাকবেন পাটোয়ারী’: মেঘনা আলম

বিনোদন ও রাজনীতি ডেস্ক | ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। মির্জা আব্বাসের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরাসরি এনসিপি নেতা সালমান এফ পাটোয়ারীর ‘অনিয়ন্ত্রিত কথাবার্তা’কে দায়ী করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাটোয়ারীর বিরুদ্ধে মেঘনা আলমের অভিযোগ ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, “মির্জা আব্বাস সাহেবের কিছু হলে তার ৮০ পারসেন্ট (শতাংশ) দায়ী পাটোয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা।” তিনি দাবি করেন, সম্প্রতি পাটোয়ারী মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে যে ধরণের স্পর্শকাতর মন্তব্য করেছেন, তা একজন বাবার জন্য অত্যন্ত কষ্টকর। মেঘনার মতে, সন্তানের বিষয়টি মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল, তাই এমন মন্তব্য করা একদমই ঠিক হয়নি।

স্মৃতিতে মির্জা আব্বাসের শিষ্টাচার বিগত নির্বাচনের সময়কার একটি স্মৃতি চারণ করে মেঘনা আলম লিখেন, “মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও চেয়ার সরিয়ে দাঁড়িয়ে তা গ্রহণ করেন। ওনার ভদ্রতা ও শিষ্টাচারিতা কতখানি তখন আমি বুঝতে পারি। আমি নতুন, নারী কিংবা কম বয়সী হওয়া সত্ত্বেও আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে—এই বোধ ওনার ছিল।”

দুই শতাধিক মামলার চাপ অভিনেত্রী আরও জানান, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় মেঘনা তাকে সাহস দিয়ে বলেছিলেন, জনপ্রিয় মানুষের বিরুদ্ধে এ ধরণের রাজনৈতিক মামলায় ভেঙে পড়ার কিছু নেই।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। তাঁর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে, যার রেশ ধরেই মেঘনা আলম পাটোয়ারীর কড়া সমালোচনা করলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫৬ Time View